শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বইমেলায় আসছে মোহাম্মদ অংকন’র নতুন তিনটি বই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ PM ৬ বার পঠিত
বইমেলায় আসছে মোহাম্মদ অংকন’র নতুন তিনটি বই

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে আসছে তরুণ লেখক মোহাম্মদ অংকন’র নতুন তিনটি বই। তিনটি বই-ই প্রকাশ করছে লেখাচিত্র প্রকাশনী। বইগুলো হলো— ‘ভালো থেকো তুমি’ শিরোনামে কাব্যগ্রন্থ, মূল্য ২২০ টাকা, ‘ভালোবাসি হয়নি বলা’ শিরোনামে উপন্যাস, মূল্য ৪০০ টাকা এবং ‘জীবনবোধের টুকরো গল্প’ শিরোনামে ছোটগল্প, মূল্য ৩২০ টাকা। কবিতা ও উপন্যাসের প্রচ্ছদ করেছেন শফিক মামুন এবং গল্পের বইয়ের প্রচ্ছদ করেছেন আল নোমান। এ নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো ত্রিশটি।

প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য তিনটি বই প্রকাশ হলেও এ বছর শিশু-কিশোর পাঠকদের উপযোগী কোনো বই প্রকাশ হচ্ছে না এই লেখকের। এ বিষয়ে কথা হয় তরুণ লেখক মোহাম্মদ অংকন’র সাথে। তিনি বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন ও রমজান মাসের কারণে এ বছর বইমেলা বিশ দিন পিছিয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে মেলা খুব একটা জমবে না। তাই বই প্রকাশের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছি। একাধিক পাণ্ডুলিপি থাকা সত্ত্বেও শিশু-কিশোর পাঠকদের জন্য নতুন বই প্রকাশ করতে পারছি না। বড়দের জন্য তিনটি বই— কবিতা, ছোটগল্প, উপন্যাস আসছে এবার। প্রত্যাশা করছি, প্রতি বছরের ন্যায় এ বছরও পাঠক আমার নতুন বইগুলো সাদরে গ্রহণ করবে।’

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!