শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

এআই জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ: চীনের গোয়েন্দাপ্রধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ PM ৬৪ বার পঠিত
এআই জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ: চীনের গোয়েন্দাপ্রধান

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান। তিনি বলেছেন, বিদেশি শক্তিগুলো সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে এ প্রযুক্তি ব্যবহার করতে পারে।

বেইজিং  থেকে এএফপি জানায়, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী চেন ইশিন রোববার অনলাইনে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ‘শত্রুভাবাপন্ন শক্তিগুলো’ জেনারেটিভ এআই প্রযুক্তির অপব্যবহার করে ‘রাজনৈতিক গুজব তৈরি এবং ক্ষতিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে’।

তিনি বলেন, ‘তারা চীনের বিরুদ্ধে জনমতযুদ্ধ ও চিন্তাগত যুদ্ধ শুরু করছে, যা আমাদের রাজনৈতিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ও আদর্শিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে।’

চীনা নেতা শি জিনপিং চলতি মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। এ সময় এআইয়ের শাসনব্যবস্থা ও নিরাপত্তা তাঁদের আলোচনার অন্যতম বিষয় হতে পারে। প্রযুক্তিটির ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জোরালো হওয়ার মধ্যেই চীনের গোয়েন্দাপ্রধান এ সতর্কবার্তা দিলেন।

মার্কিন প্রযুক্তি খাতের নেতারাও এআইয়ের অগ্রগতি ধীর করার আহ্বান জানিয়েছেন।

অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই শনিবার এআই প্রযুক্তির উন্নয়নের ‘বেপরোয়া’ গতির বিষয়ে সতর্ক করেন। অতিবুদ্ধিমান কম্পিউটার ব্যবস্থা নিয়ে ঝুঁকি বাড়ার উদ্বেগের মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান বলেন, আমোদেইয়ের মূল্যায়নের সঙ্গে তিনি একমত।

তবে চেন সতর্ক করে বলেন, এআই এখন ‘বিশ্বব্যাপী প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রধান ক্ষেত্র এবং বৃহৎ শক্তিগুলোর কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চ’ হয়ে উঠেছে।

তিনি অস্তিত্বগত ঝুঁকির কথা উল্লেখ করেননি কিংবা প্রযুক্তিগত অগ্রগতি থামানোর আহ্বানও জানাননি। তবে তিনি অ্যানথ্রপিকের ক্লড মিথোস এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৫.৫-সাইবারের উন্নত হ্যাকিং সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, এগুলো ‘চীনের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে’।

চেন বলেন, ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বুদ্ধিমান ওয়েব ক্রলার, বুদ্ধিমান ডেটা মাইনিং এবং বুদ্ধিমান প্রোফাইলিং বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করে গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য, বাণিজ্যিক গোপনীয়তা এবং নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার মতো সংবেদনশীল তথ্য ব্যাপকভাবে সংগ্রহ ও আহরণ করছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধও সামরিক ক্ষেত্রে এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে। উন্নত প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

চেন লিখেছেন, প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করতে চীনকে ‘গুরুত্বপূর্ণ মূল প্রযুক্তির ওপর স্বাধীন নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে’। এর মধ্যে এআই মডেল প্রশিক্ষণের জন্য অত্যাবশ্যক উন্নত কম্পিউটার চিপও রয়েছে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!