শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সৌদি আরবের আল জুবাইলে প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ৬:৪৯ PM ৪৭ বার পঠিত
সৌদি আরবের আল জুবাইলে প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল জুবাইলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় রিয়াদ পার্কিং এলাকার একটি হলরুমে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আহাদ এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল খোবার মহানগর যুবদলের আহ্বায়ক ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব কে এম ওমর ফারুক।

​মতবিনিময় সভায় বক্তারা প্রবাসীদের নানা সমস্যা ও অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তাঁরা বলেন প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন সবসময় নিরলসভাবে কাজ করে যাবে। প্রবাসীদের যেকোনো বিপদে ফাউন্ডেশনকে পাশে পাওয়ার বিষয়েও আশ্বস্ত করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাশেম সোহাগ, জাহাঙ্গীর হোসেন, মো. নাসির হোসেন, খলিলুর রহমান, সোহাগ মিয়া, সুমন মিয়া, হারুনুর রশিদ এবং মো. হুমায়ূন। এ সময় আল জুবাইলে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে তাঁদের নানা মতামত ও দাবি তুলে ধরেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!