শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ PM ১৩২ বার পঠিত
সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

রাজধানীর মিরপুর-১১ এলাকায় সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন কিরণের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব।

প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মাওলানা মোস্তফা কামাল মাহ্দী। তিনি আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভির সিনিয়র সাংবাদিক জিএম শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও অভিনেতা মোজাম্মেল হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর-রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইমরান মুন্সি, ফ্যান ক্লাবের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুপ নাহার, সিনিয়র সদস্য নার্গিস রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল আমিন খান শুভ্র, সাহিত্যবিষয়ক সম্পাদক চঞ্চল আহমেদ, সদস্য জামাল হোসাইন, এমডি আলী আক্কাস, শয়ন চাকরি এবং কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনা করেন। পরে তাঁদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংগঠনের অর্থ সম্পাদক হৃদয় হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!