শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ

ছায়াছন্দ ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৩ AM ৫৯ বার পঠিত
অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের বাঁক ঘোরানো তুমুল জনপ্রিয় অভিনেতা ও ফ্যাশন আইকন ছিলেন সালমান শাহ। ঢালিউড সিনেমার অমর নায়কও তিনি। রুপালি পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে যেভাবে মুগ্ধ করেছিল অকালপ্রয়াণের তিন দশক পরও সেই ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সালমান শাহ হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের নস্টালজিয়ার অন্যতম নাম। তাঁর সিনেমা মানেই নব্বইয়ের দশকের রোমান্টিকতা তারুণ্যের আবেগ আর দর্শকের ভালোবাসায় ভরা এক স্বর্ণালি অধ্যায়। আজ ৬ সেপ্টেম্বর স্বপ্নের এই নায়ককে হারানোর ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯৬ সালের আজকের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী এলেই সিলেট শহরের দরিয়াপাড়ার নানাবাড়িতে তাঁর ভক্তদের আনাগোনা একটু একটু করে বাড়তে থাকে। কারণ এই বাসাতেই অর্থাৎ সালমান শাহ হাউজে কেটেছে তাঁর ছোটবেলা। দুরন্ত সময়টা তিনি সেখানেই কাটিয়েছেন বলে জানান তাঁর মামা কুমকুম। সবার প্রিয় নায়ক সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে। তাঁর নানা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ এ অভিনয় করেছিলেন। মূলত নানার কারণেই অভিনয়ে আসা সালমানের। স্কুলে পড়ার সময় বন্ধুমহলে সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতেও পাস করেছিলেন তিনি।

চলচ্চিত্রে আসার আগেই ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হককে বিয়ে করেন সালমান। প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান তিনি। তবে এর আগেই মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক পাথর সময় এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। পরবর্তী সময়ে আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দারুণ প্রশংসিত হন তিনি। চলচ্চিত্রে প্রথম দিকে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে স্নেহ ও অন্তরে অন্তরে সিনেমায় অভিনয় করেন তিনি। তবে শাবনূরের সঙ্গেই সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ যে জুটিকে এখনো বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে আখ্যা দেওয়া হয়। এছাড়া তাঁর নায়িকা হিসেবে অভিনয় করেছেন শাবনাজ শাহনাজ লিমা শিল্পী শ্যামা সোনিয়া বৃষ্টি সাবরিনা ও কাঞ্চি।

মৃত্যুর ৩০ বছর পেরিয়ে গেলেও এখনো তিনি আকাশচুম্বী জনপ্রিয়। এখনো টিভি পর্দায় তাঁর সিনেমা বা গান প্রচার হলে দর্শক তা এড়িয়ে যেতে পারেন না। অনেক সময় অন্য চ্যানেলের নতুন সিনেমার চেয়ে সালমানের পুরোনো সিনেমা দেখার প্রতিই দর্শক বেশি আগ্রহ দেখান। পর্দায় তাঁর সঙ্গে কে আছেন তার চেয়ে দর্শকের কাছে নারী পুরুষ নির্বিশেষে সালমানের দুর্দান্ত অভিনয় আর স্টাইলই বেশি প্রাধান্য পায়।

সালমানের মৃত্যুর এত বছর পর ঢালিউডে অনেক নায়কের আবির্ভাব হলেও অভিনয় আর ফ্যাশন দিয়ে কেউ আজ পর্যন্ত তাঁর জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি। অনেক চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকের মতে সালমান শাহ ছিলেন ধূমকেতুর মতো এলেন দেখলেন জয় করলেন আবার চলেও গেলেন। কোনো নায়কের মৃত্যুর এত বছর পরও ভক্তদের হৃদয়ে এতটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকার দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো দেশের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। মৃত্যু চিরন্তন সত্য হলেও প্রজন্মের পর প্রজন্ম আজও যেন মনে মনে স্বপ্ন দেখে যদি একবার ফিরে আসতেন স্বপ্নের নায়ক সালমান শাহ।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!