শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আর্জেন্টিনা জিতলে বিয়ে করবেন পরীমনি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১:৩৪ AM ৮ বার পঠিত
আর্জেন্টিনা জিতলে বিয়ে করবেন পরীমনি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ভিন্ন এক কারণে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

বুধবার (১৬ জুলাই) সেমিফাইনাল ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। শেয়ার হয়েছে ৪ হাজার ৫০০ বারেরও বেশি।

মাসুদ রান্না মুন্না নামে একজন নেটিজেন পোস্টটি শেয়ার করে লিখেছেন, “পাত্র কিন্তু আর্জেন্টিনার হতে হবে! ব্রাজিলের পাত্র হলে আন্দোলন চলবে।”

অন্যদিকে তানজিনা ইসলাম মজা করে লিখেছেন, “পরীমনিকে বিয়ে করতে চাইলে ভাইয়ারা বেশি করে দোয়া করে আর্জেন্টিনাকে জিতিয়ে দাও।”

এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। কেউ এটিকে নিছক রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ আর্জেন্টিনার প্রতি অভিনেত্রীর সমর্থনের ব্যতিক্রমী প্রকাশ বলেও মন্তব্য করছেন।

এর আগে ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা পোস্টের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন পরীমনি। এবারও ফুটবল উন্মাদনার মধ্যেই তাঁর একটি হাস্যরসাত্মক পোস্ট নেটিজেনদের আলোচনার নতুন খোরাক হয়ে উঠেছে।

এদিকে সবার নজর এখন মাঠের লড়াইয়ে। আর্জেন্টিনা কি ফাইনালে উঠতে পারবে, আর পরীমনির মজার ঘোষণার ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা থাকবে, সেটিও এখন সামাজিক মাধ্যমে আলোচনার অংশ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!