শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বিরোধী দল শুধু সমালোচনাই করতে জানে, দায়িত্ব নিতে চায় না: সোহেল

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:০২ PM ১২ বার পঠিত
বিরোধী দল শুধু সমালোচনাই করতে জানে, দায়িত্ব নিতে চায় না: সোহেল

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব মো. হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার দায়িত্ব সবার হলেও বিরোধীরা কেবল সরকারবিরোধী বক্তব্য ও সমালোচনাই করে যাচ্ছে, তবে কোনো ধরনের রাজনৈতিক দায়িত্ব নিতে রাজি নয় তারা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া উপজেলা বিএনপি আয়োজিত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে হাবিব উন নবী খান সোহেল একটি প্রতীকী গল্প তুলে ধরে বলেন, “পুলিশের ঘরে চোর ঢোকার পর যদি বলা হয় পুলিশের কোনো দায়িত্ব নেই, তবে তা যেমন হাস্যকর হয়; ঠিক তেমনই দেশের সংকটকালে বিরোধী দলগুলোর এমন আচরণও সম্পূর্ণ দায়িত্বহীন।”

তিনি আরো বলেন, শুনেছি ঠাকুরগাওয়ের পুরনো নাম নিশ্চিন্তপুর,  তাই এখানে বিএনপির মনোনীত প্রার্থীর জয় নিশ্চিন্তেই হবে।

আসন্ন নির্বাচন ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক প্রার্থীকে বেছে নিয়ে ভোট প্রদান করলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেন।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মির্জা ফয়সল আমীন।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু হায়াত নূরন নবী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।

জনসভায় বক্তারা উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!