শিরোনাম:
Network News BD
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রুহিয়ায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পুনর্মিলনী: ‘ওষুধের দামে নয়, মানে জিতার’ আহ্বান

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৯ PM ১৮ বার পঠিত
রুহিয়ায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পুনর্মিলনী: ‘ওষুধের দামে নয়, মানে জিতার’ আহ্বান

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

ওষুধ ব্যবসার মান নিয়ন্ত্রণ, পেশাগত নৈতিকতা রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) ঢোলার হাট শাখার পুনর্মিলনী ও বৈচিত্র্যময় আলোচনা সভা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢোলার হাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে এলাকার ওষুধ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একিভূত হন।

অনুষ্ঠানে বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মির্জা আবু তাহের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি (গেস্ট অব অনার) হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখার প্রতিনিধি এ কে এম হামিদুর রহমান এবং আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. ফারুক হোসেন এবং পাটিয়া ডাংগি বাজার কমিটির সভাপতি ডা. মনোরঞ্জন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢোলারহাট বাজার কমিটির সভাপতি মাইকেল চন্দ্র, যার প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আলোচনা সভায় প্রধান বক্তারা ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রতিরোধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। তারা জোর দিয়ে বলেন, “ওষুধের ব্যবসায় আমাদের লক্ষ্য হওয়া উচিত গুণগত মান বজায় রাখা, কেবল দামে জেতা নয়।” ওষুধের গুণগত মান অক্ষুণ্ন রাখা ও সঠিক সেবামূলক নৈতিকতা অনুসরণের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলার সব কেমিস্ট ও ড্রাগিস্টদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

দিনব্যাপী এই আয়োজনটি কেবল পেশাগত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মাঝে এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

১

ভুল স্প্রে নাকি পাতার রোগ? ঠাকুরগাঁওয়ে ৭ বিঘা ধানক্ষেত নষ্টের নেপথ্যে কী?

২

রুহিয়ায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পুনর্মিলনী: ‘ওষুধের দামে নয়, মানে জিতার’ আহ্বান

৩

কারিকুলাম আধুনিকায়নে ম্যাসিভ উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি আমানুল্লাহ

৪

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৫

জাবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মো. লুৎফর রহমান

৭

উম্মে সালমার শিশুতোষ ছড়া স্বর প্রাণ 

৮

জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় গোবিপ্রবি আইন বিভাগের অনন্য গৌরব

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!