১৪ নভেম্বর, ২০২৬
English
Network News BD

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘লেখক ফোরাম’-এর নতুন কমিটির শপথ গ্রহণ

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ | ১০:০২ এএম | ১০৩ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। এ উপলক্ষে সংগঠনটির ২০২৬-২৭ কার্যবর্ষের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির স্থায়ী পর্ষদের সদস্য আরমান শেখ ও মো. রাফছান।

আরও পড়ুন

কোডিং থেকে অ্যাথলেটিকস, চবির জহিরুলের ক্রীড়াঙ্গন জয়

অনুষ্ঠানের শুরুতে স্থায়ী পর্ষদের সদস্য আরমান শেখের কাছে শপথ গ্রহণ করেন নবগঠিত কমিটির সভাপতি কারিশমা ইরিন এ্যামি ও সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম। পরে সভাপতির পরিচালনায় কমিটির অন্যান্য সদস্য শপথ গ্রহণ করেন।

এ সময় আরমান শেখ বলেন, শিক্ষামূলক, অরাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে ‘লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

স্থায়ী পর্ষদের আরেক সদস্য মো. রাফছান বলেন, সংগঠনটি নতুন লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সক্রিয় ও মুক্তমনা সংগঠন হিসেবে এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি বলেন, ‘লেখক ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নিতে আমি সর্বদা সচেষ্ট থাকব।’ সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলামও তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মো. রাফছানের সঞ্চালনায় সংগঠনটির ওয়েবসাইট উন্মোচন করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ অক্টোবর ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি আরমান শেখ ও সাধারণ সম্পাদক মো. রাফছানের নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে তাঁদের পরামর্শক্রমে ‘লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। বর্তমানে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর সঙ্গে সংগঠনটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

ডিএ/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৩ নভেম্বর ২০২৬
News Image
Watermark

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘লেখক ফোরাম’-এর নতুন কমিটির শপথ গ্রহণ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘লেখক ফোরাম’-এর নতুন কমিটির শপথ গ্রহণ

১৩ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘লেখক ফোরাম’-এর নতুন কমিটির শপথ গ্রহণ
সবুজ চত্বর | ১৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন