শিরোনাম:
Network News BD
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে পৌঁছে দিতে এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’ চালু

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৭:৪৫ PM ১১ বার পঠিত
শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে পৌঁছে দিতে এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’ চালু

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী দেশীয় শিক্ষার্থীদের সহায়তা করতে ‘স্কলারভাই ডটকম’ নামে একটি এআই-নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও একদল উদ্যমী তরুণের উদ্যোগে প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করেছে।

উদ্যোক্তারা জানান, স্কলারশিপ খোঁজা, যোগ্যতার শর্ত বোঝা, ডকুমেন্ট তৈরি এবং বিদেশি প্রফেসরদের সঙ্গে যোগাযোগের মতো জটিল ও সময়সাপেক্ষ কাজগুলোকে সহজ করে এক জায়গায় নিয়ে আসাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তারা জানান, শুধু ইন্টারনেট থেকে কপি করা তথ্যের ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের একটি গোছানো অভিজ্ঞতা দেবে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে এতে জিপিএ, সিজিপিএ, আইইএলটিএস স্কোর, স্টাডি গ্যাপ ও ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো শিক্ষার্থী সিভি আপলোড করলে এআই সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রোফাইল তৈরি করবে। এরপর ডাটাবেজের প্রতিটি স্কলারশিপের সঙ্গে প্রোফাইল মিলিয়ে একটি ‘ফিট স্কোর’ দেখাবে। কোনো ঘাটতি থাকলে আবেদন সরাসরি বাতিল না করে, করণীয় কি, সেটিও জানিয়ে দেওয়া হবে।

প্ল্যাটফর্মটিতে প্রতিটি আবেদনের জন্য আলাদা ডকুমেন্ট ওয়ার্কস্পেস এবং এআইয়ের সাহায্যে সিভি টেইলরিংয়ের সুবিধা রয়েছে। স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও কভার লেটারের জন্য আছে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’। এখানে এআই ডিজিটাল মেন্টর হিসেবে ড্রাফট যাচাই করে ফিডব্যাক দেয়, যাতে শিক্ষার্থীর নিজস্বতা বজায় থাকে।

‘এআই প্রফেসর আউটরিচ’ ফিচারে প্রফেসরের নাম ও বিশ্ববিদ্যালয় দিলে এআই তার গবেষণার বিষয় খুঁজে বের করে সূত্রসহ ইমেইলের খসড়া তৈরি করে দেয়। এছাড়া প্রতিটি স্কলারশিপের জন্য আলাদা অ্যাপ্লিকেশন গাইড রয়েছে। পাশাপাশি ডেডিকেটেড কমিউনিটি ফোরামে ভেরিফায়েড বিশেষজ্ঞ ও অ্যালামনাইদের কাছ থেকেও সরাসরি গাইডলাইন পাওয়া যাবে।

এই উদ্যোগ প্রসঙ্গে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি। শাবিপ্রবি ক্যাম্পাস থেকে তৈরি হওয়া এই গ্লোবাল এডুকেশন প্ল্যাটফর্ম আগামী দিনে দেশের মানবসম্পদ উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। এই উদ্যোগটি শিক্ষার্থীদের শুধু স্কলারশিপের খোঁজই দেবে না, বরং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজেদের প্রস্তুত করার একটি স্ট্রং ইকোসিস্টেম উপহার দেবে।

শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান বলেন, সঠিক তথ্যের অভাবে এবং জটিল প্রক্রিয়ার কারণে অনেক শিক্ষার্থী মাঝপথে হাল ছেড়ে দেন। প্ল্যাটফর্মটির স্মার্ট ট্র্যাকিং ও ম্যাচিং সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের প্রোফাইল অনুযায়ী স্কলারশিপ খোঁজা থেকে শুরু করে আবেদন পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

তিনি বলেন, ধাপে ধাপে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সুযোগ, ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ এবং ওয়ার্ল্ড ক্লাস কম্পিটিশনগুলোও এখানে যুক্ত করবো। আমরা চাই বিশ্বের যেকোনো প্রান্তের সুযোগ যেন দেশের প্রতিটি যোগ্য শিক্ষার্থীর হাতের নাগালে থাকে, আর তথ্যের অভাবে কারো স্বপ্ন যেন আটকে না যায়।

শাবিপ্রবি ছাত্রদল কর্মী ফরিদুল রেজা সাগর বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজা, আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পাওয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করা বেশ জটিল। বিশেষ করে একসঙ্গে একাধিক স্কলারশিপে আবেদন করা ও গুরুত্বপূর্ণ ডেডলাইন মনে রাখা কঠিন। এছাড়া এআই দিয়ে ডকুমেন্ট তৈরি করতে গেলেও বারবার ব্যক্তিগত তথ্য দিতে হয়, যা সময়সাপেক্ষ। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটি তৈরিতে আমার মূল লক্ষ্য ছিল একটি দ্রুত স্কেলেবল ও সহজে ব্যবহারযোগ্য সিস্টেম দাঁড় করানো।

উন্নত প্রযুক্তি ও নিখুঁত ডেটা অ্যানালাইসিসের সমন্বয়ে তৈরি ‘স্কলারভাই ডটকম’ (https://scholarbhai.com) বাংলাদেশের তরুণ মেধাবীদের বিশ্বজয়ের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

১

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন

২

সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে নগরকান্দায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

৩

প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ গলাচিপার মাদ্রাসা সুপারের

৪

ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, স্বর্ণালংকার-টাকা লুট

৫

সীমান্তের কোল থেকে কাবাডিতে দেশ চ্যাম্পিয়ন শাহ্ গরীবুল্লাহ্ বালিকা বিদ্যালয়

৬

সারাদেশে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, প্রতিমা বিসর্জনে নজরদারিতে ড্রোন ও হেলিকপ্টার

৭

শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে পৌঁছে দিতে এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’ চালু

৮

অর্থনৈতিক স্থিতিশীলতা নীতিতে অবদানের জন্য নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!