শিরোনাম:
Network News BD
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৮:৩৪ PM ৩৪ বার পঠিত
সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন

ছবি: সংগৃহীত

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রুহিয়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকরা হলো জাতির জাগ্রত বিবেক এবং সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতিকে সঠিক পথ দেখায়।”

নবগঠিত রুহিয়া উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি এবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সত্যের পক্ষে আপনাদের সাহসী ভূমিকা রুহিয়াবাসীর জন্য কল্যাণ ধেয়ে আনবে।

তিনি এলাকার উন্নয়নের জন্য দুটি বিশেষ অঙ্গীকার ব্যক্ত করেন:
মা ও শিশু হাসপাতাল নির্মাণ: নবগঠিত এই উপজেলায় মানসম্মত চিকিৎসার অভাব দূর করতে একটি আধুনিক ‘মা ও শিশু হাসপাতাল’ স্থাপনের প্রতিশ্রুতি দেন।
রেল স্টেশনে যাত্রী ছাউনি: রুহিয়া রেল স্টেশনে যাত্রীদের ভোগান্তি কমাতে আধুনিক যাত্রী ছাউনি ও ওয়েটিং রুম নির্মাণের ঘোষণা দেন।

তিনি উল্লেখ করেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, এই দুটি সামাজিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তাঁর ব্যক্তিগত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে দেলোয়ার হোসেন আরও বলেন, “অনগ্রসর এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতিমুক্ত প্রশাসনের বিকল্প নেই। আমি নির্বাচিত হলে সরকারি বরাদ্দ ও উন্নয়ন তহবিলের হিসাব ডিজিটাল বোর্ডের মাধ্যমে জনগণের সামনে স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা লুটপাটের সুযোগ না থাকে।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হুসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যনির্বাহী সদস্য কুদরতি আলি, আহসান হাবীব রুবেন, মাসুদুর রহমান মাসুদ এবং বেলালসহ ক্লাবের অন্যান্য সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের যেকোনো ন্যায্য দাবির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!