শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

গোবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ PM ৪২ বার পঠিত
গোবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বা গোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপ-উপাচার্য হিসেবে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক।

যোগদানকালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, আমি পদ্মাপাড় তথা এই অঞ্চলের সন্তান। নিজ এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই।

এর আগে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে তাঁর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের সময়—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত সব দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!