শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

চবি শিক্ষার্থীর কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কেড়ে নিলো কর্ণফুলী নদী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৪ PM ২৯ বার পঠিত
চবি শিক্ষার্থীর কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কেড়ে নিলো কর্ণফুলী নদী

ছবি: সংগৃহীত

ঘুরতে গিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে মারা গেছেন সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

আজ বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

তিনি জানান, বিকাল পৌনে ৫টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পোস্ট মর্টেমের জন্য লাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, সাজিদ চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল আজ রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান।

নিখোঁজ শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম জানান, পাহাড় ট্র্যাকিং শেষ করে দুপুর দেড়টার দিকে আমরা হাত-মুখ ধোয়ার জন্য নদীর ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই হঠাৎ সানম পানিতে তলিয়ে যায়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!