শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জেলা পর্যায়ের বিতর্কে চট্টগ্রাম কলেজ চ্যাম্পিয়ন

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ PM ৪৩ বার পঠিত
জেলা পর্যায়ের বিতর্কে চট্টগ্রাম কলেজ চ্যাম্পিয়ন

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম কলেজ। প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ী হয় কলেজটির বিতর্ক দল।

১৭ ও ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল ‘চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার সংযোগই পারে সমাজকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে।’

বিতর্কে প্রস্তাবের পক্ষে অংশ নেয় চট্টগ্রাম কলেজের দল। দলের প্রথম বক্তা ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাবিকুন নাহার এবং দ্বিতীয় বক্তা একই বিভাগের রামিসা আনজুম। দলনেতা ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী অন্তি বড়ুয়া।

প্রতিযোগিতায় চট্টগ্রাম কলেজ ২৯২ নম্বর পেয়ে বিজয়ী হয়। বিপরীতে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পায় ২৮২ নম্বর। এদিকে প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম কলেজের দলনেতা অন্তি বড়ুয়া।

এ অর্জনে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। কলেজ কর্তৃপক্ষ বিজয়ী দল ও সেরা বক্তাকে অভিনন্দন জানিয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!