শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

যবিপ্রবিতে গোপালগঞ্জ শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে অপি-সামিউর

মোঃ রাজু

মোঃ রাজু

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৫ PM ৫৯ বার পঠিত
যবিপ্রবিতে গোপালগঞ্জ শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে অপি-সামিউর

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে ‘গোপালগঞ্জ জেলা শিক্ষার্থী অ্যাসোসিয়েশন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি (২০২৬-‘২৭) প্রকাশ পেয়েছে।

কমিটিতে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব হোসেন ওপি-কে সভাপতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সামি-কে (মোঃ সামিউর রহমান) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কে. এম. দেলোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের (১০ সেপ্টেম্বর ২০২৬ হতে ১০ সেপ্টেম্বর ২০২৭) জন্য এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মেহরাব হোসেন ওপি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান এবং একটি আদর্শ শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ প্রচেষ্টার পর আমাদের প্রথম কার্যনির্বাহী কমিটি আত্মপ্রকাশ করেছে। আশা করি, এই কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও কল্যাণে নতুন দিগন্তের উন্মোচন করবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সামিউর রহমান বলেন, “৩৫ একরের এই ক্যাম্পাস শুধু আমাদের শিক্ষার ঠিকানা নয়—এটি আমাদের একতা, সম্পর্ক ও ভ্রাতৃত্বের একটি পরিবার। গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন সেই পরিবারেরই একটি সম্মিলিত প্রয়াস। নিজের জেলা ও শিকড়কে ধারণ করে গোপালগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের ভিত্তিতে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।”

১৬ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি জেরিন আক্তার আশা ও ইউসুফ শিকদার, সহকারী সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম বাসরা, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শেফা খানম, আইটি সম্পাদক নায়েম হক, প্রকাশনা সম্পাদক সান্দা, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা গাজী এবং ক্রীড়া সম্পাদক দীপ্ত মন্ডল।

এছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে তামিম হাসান, নারী বিষয়ক সম্পাদক পদে সুভরা বিশ্বাস এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে কাজি জাবের ইসলাম, বি. এম. আহনাফ ফাইয়াজ ও মোঃ তাহাসিন শেখ দায়িত্ব পালন করবেন।

নবগঠিত এই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি একাডেমিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কার্যক্রমে গোপালগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!