শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

​সিটি ইউনিভার্সিটিতে মহানবীর সা. জীবন ও আদর্শ নিয়ে সীরাত সেমিনার

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ৮:৪৬ PM ৫৭ বার পঠিত
​সিটি ইউনিভার্সিটিতে মহানবীর সা. জীবন ও আদর্শ নিয়ে সীরাত সেমিনার

ছবি: সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ সা. এর পবিত্র জীবনাদর্শ মানবকল্যাণমূলক শিক্ষা নেতৃত্বের গুণাবলি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে সিটি ইউনিভার্সিটিতে এক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

​সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক এবং লন্ডন ও নিউইয়র্কভিত্তিক সাফির গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. আবুল কালাম আযাদ। তিনি মহানবী সা. এর জীবন নেতৃত্ব মানবতা ন্যায়বিচার শিক্ষা ও নৈতিকতার বিভিন্ন দিক গভীরভাবে আলোচনা করেন। তিনি বলেন মহানবীর জীবনাদর্শ সবার জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁর জীবনাচরণে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর ও শান্তিপূর্ণ জীবনব্যবস্থার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। তাঁর এই আদর্শ অনুসরণ ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. প্রকৌশলী মো. লুৎফর রহমান। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। মহানবীর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের ব্যক্তিজীবন ও সামাজিক আচরণে প্রতিফলিত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

​সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির উপদেষ্টা মাহমুদুল বারী এবং কোষাধ্যক্ষ শহিদুজ্জামান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এম গোলাম মোহাইমেন ছাত্রকল্যাণ উপদেষ্টা বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​সেমিনারে বক্তারা সীরাতের শিক্ষা ধারণ করে নৈতিকতা মানবিকতা সহমর্মিতা ন্যায়বোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি কল্যাণমুখী সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রাণবন্ত আলোচনা মূল্যবান দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!