গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (ASVM) বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রিয়া রায় মর্যাদাপূর্ণ ‘FAO–Hungarian Government Scholarship Programme’-এর আওতায় মাস্টার্সে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। হাঙ্গেরির মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড ফুড (MoAFH)-এর অর্থায়নে পরিচালিত এই বৃত্তির অধীনে তিনি দেশটির স্বনামধন্য হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেস (MATE)-এ ‘Animal Nutrition and Feed Safety Engineering’ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করেছেন। তাঁর এই সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনন্দের আমেজ বিরাজ করছে।
এসএন/
