শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তিতুমীর কলেজে তরুণ কলাম লেখকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ৭:০৬ PM ৫৭ বার পঠিত
তিতুমীর কলেজে তরুণ কলাম লেখকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ছবি: সংগৃহীত

তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ ও দক্ষ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সরকারি তিতুমীর কলেজ শাখার আয়োজনে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

​কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট কথাসাহিত্যিক এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন। প্রশিক্ষণ সেশনে তিনি পত্রিকা কলাম ফিচার সাহিত্য ও সৃজনশীল লেখালেখির বিভিন্ন গুরুত্বপূর্ণ কলাকৌশল ও নিয়মাবলি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তরুণদের মাঝে তুলে ধরেন। তাঁর চমৎকার অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা লেখালেখির মৌলিক ও প্রায়োগিক বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করেন।

​আয়োজিত এই কর্মশালায় শাখা সদস্যদের স্বতঃস্ফূর্ত ও উৎসুক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন কিছু শেখার প্রবল আগ্রহ নিয়ে সদস্যরা প্রতিটি সেশনে সক্রিয় ভূমিকা পালন করেন যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তোলে।

​আয়োজকরা আশা করছেন এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সরকারি তিতুমীর কলেজ থেকে আগামীর সম্ভাবনাময় লেখক কলামিস্ট ও সাংবাদিক তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এসব তরুণদের ক্ষুরধার কলমে উঠে আসবে সমাজ ও দেশ গঠনের ইতিবাচক নানা বার্তা।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!