শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদী সরকারি কলেজে রোভার স্কাউটের সচেতনতা র‍্যালি

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ৮:৩৯ PM ১১ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে নরসিংদী সরকারি কলেজে রোভার স্কাউটের সচেতনতা র‍্যালি

ছবি: সংগৃহীত

সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ি এই স্লোগানকে ধারণ করে নরসিংদী সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সময়োপযোগী এই কর্মসূচির আয়োজন করে।

​সচেতনতামূলক এই র‍্যালিটি নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রোভার স্কাউটের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক নানা স্লোগান ও বার্তা প্রচার করেন। পাশাপাশি তাঁরা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গুর কারণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

​কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি পর্যায়ের সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এমন মহতী উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা তৈরি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!