শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কুবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক তামিম

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ৫:৪৩ PM ৪ বার পঠিত
কুবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক তামিম

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন ইবনে ফিরোজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম মিয়া।

​আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির কথা জানানো হয়।

​নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ বলেন, লেখালেখি কেবল শব্দের সমাহার নয়, এটি মূলত সত্য ও সুন্দরের পক্ষে একটি সংগ্রাম। বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের চিন্তার ক্যানভাসকে আরও প্রসারিত করতে এবং ক্যাম্পাসে একটি চমৎকার লেখকবান্ধব পরিবেশ তৈরিতে তিনি একনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক তামিম মিয়া বলেন, তারুণ্যের শাণিত কলমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে সাহিত্যপ্রেম, মুক্তচিন্তা এবং সৃজনশীলতা ছড়িয়ে দিতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। সবার সহযোগিতা নিয়ে তিনি নিজের ওপর অর্পিত এই গুরুদায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে চান বলেও জানান।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!