শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ববিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমা ও কাদের

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ৫:২৪ PM ৩৬ বার পঠিত
ববিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমা ও কাদের

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের জীবন মনোনীত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্বের কথা জানানো হয়।

​প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ এই কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে। নতুন এই কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখায় তরুণ লেখকদের সৃজনশীলতা ও লেখালেখির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

​নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি ইমা আক্তার। তিনি বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সবসময়ই তরুণদের মেধা ও লেখনীর বিকাশে কাজ করে যাচ্ছে। এমন একটি দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। সবার সম্মিলিত চেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে আরও বেশি সক্রিয় ও সৃজনশীল করে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, এর ফলে তরুণ লেখকরা নিজেদের ভাবনা ও সৃজনশীলতা আরও বিস্তৃত পরিসরে প্রকাশের সুযোগ পাবেন।

​অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কাদের জীবন বলেন, মূলত লেখালেখির মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যেই তরুণ কলাম লেখক ফোরামের সৃষ্টি হয়েছে। তরুণদের রাজনীতি, অর্থনীতি ও জলবায়ু সম্পর্কে সচেতন করে তুলতে সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়কে লেখালেখির ক্ষেত্রে দেশের শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়াই এখন তাঁদের প্রধান লক্ষ্য। এই পথচলায় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

​প্রসঙ্গক্রমে বলা যায়, সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায় এমন চমৎকার প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তরুণ লেখকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক নানা কর্মশালা, সেমিনার ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে এক নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলনের দিগন্ত উন্মোচন করে চলেছে।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!