শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঢাবিতে ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের ফল উৎসব অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ৯:০৫ PM ৮ বার পঠিত
ঢাবিতে ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের ফল উৎসব অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (ডুসাফ) উদ্যোগে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই উৎসবের আয়োজন করা হয়।

​উৎসবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল করিম সরকার। এছাড়া সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্য, সাবেক শিক্ষার্থী এবং ফুলবাড়িয়া সমিতির অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। ব্যস্ত সময়ের মাঝেও এই আয়োজনে এসে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানায় ডুসাফ।

​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও একতা বাড়াতেই এই আয়োজন। উৎসব সফল করতে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, ডুসাফের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও সংগঠনের যেকোনো সৃজনশীল ও কল্যাণমুখী কার্যক্রমে সবার এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!