শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বিদায়ের সুরে প্রাণবন্ত আড্ডা

উম্মে সালমা

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ৬:১৪ PM ২০ বার পঠিত
বিদায়ের সুরে প্রাণবন্ত আড্ডা

ছবি: সংগৃহীত

টুংটাং করে বেজে উঠল বিদায়ের ঘণ্টা। শেষ হতে চলল আরও একটি অধ্যায়, আরও একটি কার্যবর্ষ। কোনো দায়িত্বের ইতি টানা, বছরের পূর্ণতা ও শূন্যতা এবং জমে থাকা অনুভূতির গল্পগুলো নিয়েই গত রোববার রাত ৯টায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার অনলাইন মাসিক সাধারণ সভা।

শাখার প্রচার সম্পাদক তানজিনা আক্তার চৈতির প্রাণবন্ত সঞ্চালনায় এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা আজহার মাহমুদ, মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি, সাবেক সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র এবং সভাপতি হুমাইরা খানম জেরীনসহ শাখার কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা। অসুস্থতাজনিত কারণে সভায় উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন শাখার সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির

সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি তপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. হাসনাইন রিজেন, সহ সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা ত্বোহা, অর্থ সম্পাদক কাজী মালিহা আকতার, দপ্তর সম্পাদক নুসরাত জাহান জেরিন, উপদপ্তর সম্পাদক ইকরামুল হক শাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন নয়ন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুন, সম্পাদকীয় পর্ষদ সদস্য রাইহান উদ্দিনসাব্বির হাসান নিরব এবং কার্যনির্বাহী সদস্য তাসনিয়া তাবাচ্ছুম।

বিদায়ী এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ এক কার্যবর্ষে পরস্পরের সঙ্গে তৈরি হওয়া মায়া ও হৃদ্যতার কথা বলতে গিয়ে সদস্যদের কণ্ঠ ভারী হয়ে ওঠে।

তবে প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে চলা এই সভার শুরুটা বিষাদময় হলেও শেষটা ছিল অনন্য ও প্রাণবন্ত। সকল বিষাদ ভুলে বাঁশির মুগ্ধকর সুর, মিমিক্রি, চিঠি পাঠ, কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর গানের মধ্য দিয়ে হাসিমুখে ও আনন্দঘন পরিবেশে বিদায়ী এই সভার ইতি টানা হয়।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!