শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইডেন কলেজ তরুণ কলাম লেখক ফোরামের মাসিক পাঠচক্র সম্পন্ন

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ৯:৫৩ PM ১০ বার পঠিত
ইডেন কলেজ তরুণ কলাম লেখক ফোরামের মাসিক পাঠচক্র সম্পন্ন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার মে মাসের মাসিক পাঠচক্র সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মাসের পাঠচক্রের জন্য নির্ধারিত বই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উপন্যাস ‘কুহেলিকা’।

পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ইডেন মহিলা কলেজ শাখার উপদেষ্টা শারমিন আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনটির শাখা সভাপতি জান্নাতুল মুশরাত জেবিন এবং সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাস।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও ‘কুহেলিকা’ উপন্যাসের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা বইটির ওপর নিজস্ব মতামত ও পাঠ-অভিজ্ঞতা বিনিময় করেন।

আয়োজকরা জানান, এই আলোচনার মাধ্যমে একদিকে যেমন চমৎকার কিছু মুহূর্ত তৈরি হয়েছে, অন্যদিকে সবার জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ হয়েছে। তরুণ লেখকদের মননশীলতা ও সাহিত্যচর্চা বেগবান করতে এই ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!