শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঢাবি প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ৬:০৮ PM ৭ বার পঠিত
ঢাবি প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মতবিনিময় সভা মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এ সময় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যে কোন ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, পুলিশের রমনা বিভাগের এডিসি মো. শওকত আলী, রমনা জোনের এডিসি রব্বানী হোসেন ও নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবিরসহ রমনা, শাহবাগ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উদ্যানে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বনের বিষয়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন।

সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিলের ব্যাপারেও সভায় আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানান তারা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!