শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ফুলবাড়ীয়ার ঈদ পরবর্তী গ্র্যান্ড রি ইউনিয়ন

মুবারক হোসাইন

মুবারক হোসাইন

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ৯:৩৯ PM ১৭ বার পঠিত
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ফুলবাড়ীয়ার ঈদ পরবর্তী গ্র্যান্ড রি ইউনিয়ন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে রাজশাহী বিশব্বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ফুলবাড়ীয়া রুসাফের উদ্যোগে ঈদ পরবর্তী গ্র্যান্ড রি ইউনিয়ন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) দিনব্যাপী শহরের ফুড প্লেজার পার্টি সেন্টারে উপজেলা থেকে রাবিতে অধ্যয়নরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়ে সবাই আনন্দঘন সময় কাটান। এসময় তারা রুসাফের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়ে রুসাফ রাবিতে ভর্তি ইচ্ছুক নতুন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা সহ সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ শুধু শপথ গ্রহণে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করার মানসিকতা নিয়ে এগুতে হবে। বলেন, সকলকে রাজনীতির উর্ধ্বে উঠে ফুলবাড়ীয়ার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ফুলবাড়ীয়ার সভাপতি রাইয়ান বিন রাব্বী এবং সার্বিক পরিচালনায় ছিলেন রুসাফের সাধারণ সম্পাদক এমএইচ সৌরভ। এতে রাজশাহী বিশব্বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!