শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাকসুর পাণ্ডুলিপি পুরস্কার পেলেন গোপাল রায়

সাইমা বিভা

সাইমা বিভা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ৭:৩৪ PM ১১ বার পঠিত
রাকসুর পাণ্ডুলিপি পুরস্কার পেলেন গোপাল রায়

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছেন তরুণ লেখক গোপাল রায়। শিশু-কিশোর গল্প ক্যাটাগরিতে তার লেখা ‘পুলু মামা দ্য গ্রেট’ পাণ্ডুলিপিটি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। রাকসুর সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় বইটি শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে।

পুরস্কার পাওয়ার পর নিজের আবেগ ও সংগ্রামের কথা জানিয়েছেন এই তরুণ লেখক। ক্যাম্পাস জীবনে লেখালেখি চালিয়ে যাওয়া তার জন্য মোটেও সহজ ছিল না। তিনি জানান, নিয়মিত পড়ালেখা আর দুবেলা খাবার জোটানোই ছিল তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। লেখালেখিতে সময় দিতে গিয়ে টিউশন ও পার্টটাইম চাকরি ছাড়তে হয়েছে তাকে। তিনি রাকসু কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রেম ও দ্রোহের কবি হিসেবেও পরিচিত গোপাল রায়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘দ্বিবীজপত্রী অপুষ্পক যতিচিহ্নের স্মৃতিকাল’ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কার্বাইন কার্তুজ’।

হাসোজ্জ্বল ও স্বপ্নবাজ এই তরুণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। লেখালেখির পাশাপাশি সামাজিক কাজেও তিনি সমানভাবে সক্রিয়। সামাজিক ক্ষেত্রে তার এই একনিষ্ঠ কাজের স্বীকৃতিস্বরূপ একাধিক সংস্থা থেকে সম্মানজনক পুরস্কার পেয়েছেন।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!