শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাবিতে নজরুল চর্চা কেন্দ্র উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫২ PM ৯ বার পঠিত
রাবিতে নজরুল চর্চা কেন্দ্র উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শনের প্রাতিষ্ঠানিক চর্চার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, হল প্রাধ্যক্ষবৃন্দ, কেন্দ্রের সাময়িক দায়িত্বপ্রাপ্ত পরিচালক বাংলা বিভাগের প্রফেসর শামীমা হামিদ, রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ছাপাখানার প্রশাসক প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ, কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, নজরুল গবেষক ড. ফজলুল হক তুহিনসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য নজরুল চর্চা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!