১৪ নভেম্বর, ২০২৬
English
Network News BD

জবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় প্রাথমিকভাবে ৭০ টি কেন্দ্র চূড়ান্ত

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ | ০৮:২০ পিএম | ২৬ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুধু ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই প্রাথমিকভাবে এ পর্যন্ত ঢাকার মধ্যে ৭০টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ফি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

এই ব্যাপারে উপাচার্য বলেন, “ভর্তি পরীক্ষা শুধু ঢাকাতেই আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ পর্যন্ত ঢাকার মধ্যে ৭০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে।” শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার সঙ্গেও কথা বলেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

বাংলাদেশ গণিত সমিতির কার্যনির্বাহী পরিষদ ও গুরুত্বপূর্ণ কমিটিতে জবির তিন শিক্ষক

আবেদন ফি ফেরত দেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, “পরীক্ষার আবেদন ফি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে ওএমআর প্রস্তুত, প্রশ্নপত্র তৈরি ও অন্যান্য আনুষঙ্গিক কাজে অর্থ ব্যয় করা হবে। কেউ ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলেও সেই অর্থ ফেরত দেওয়ার সুযোগ থাকে না।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদ, ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিট চারুকলা অনুষদভুক্ত।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোট ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কেএল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বিাইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সহ মোট ৯ টি কেন্দ্র ছিলো। পাশাপাশি ঢাকার বাহিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্র মিলে সারা বাংলাদেশে মোট ১২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৩ নভেম্বর ২০২৬
News Image
Watermark

জবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় প্রাথমিকভাবে ৭০ টি কেন্দ্র চূড়ান্ত

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

জবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় প্রাথমিকভাবে ৭০ টি কেন্দ্র চূড়ান্ত

১৩ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
জবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় প্রাথমিকভাবে ৭০ টি কেন্দ্র চূড়ান্ত
পাঠশালা | ১৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন