শিরোনাম:
Network News BD
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের নাটক মঞ্চায়ন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৪:০১ PM ৩৩ বার পঠিত
ইবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের নাটক মঞ্চায়ন

ছবি: লেখকের সৌজন্যে

মো. জাহিদ হাসান:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে গগন হরকরা গ্যালারিতে আজ বুধবার ৪ নভেম্বর পরপর চারটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। নাটকগুলোর পরিচালনা ও নির্দেশনায় সার্বিক দায়িত্ব পালন করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া খাতুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান অধ্যাপক ড. মো. সাইফুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ ছাড়া দর্শকসারিতে শিক্ষার্থীদের পাশাপাশি আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নাটক মঞ্চায়নের জন্য শিক্ষার্থীদের চারটি দলে ভাগ করে প্রায় এক মাস আগে থেকে মহড়া চলেছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ পারস্পরিক যোগাযোগ এবং নেতৃত্বের গুণাবলির চর্চা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের এক মিলনমেলায় পরিণত হয়েছিল আজকের এই দিনটি। শিক্ষার্থীরা আগে থেকে খুব বেশি অভিজ্ঞতাসম্পন্ন না হলেও তাদের অসাধারণ অভিনয়ে নাটকগুলো সত্যিই প্রাণবন্ত হয়ে ওঠে।

মঞ্চস্থ হওয়া চাঁদ বণিকের পালা নাথবতী অনাথবৎ তপস্বী তরঙ্গিণী এবং কীত্তনখোলার মতো পৌরাণিক ও আবহমান বাংলার কাহিনি সমৃদ্ধ নাটকগুলো দর্শকদের মুগ্ধ করে। এসব নাটকের মাধ্যমে জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা বহুমুখী শিক্ষা দৃশ্যমান হয়েছে। জীবনের চরম সংকটময় মুহূর্তেও হার না মানা দৃঢ় মনোবলসম্পন্ন ব্যক্তিত্বের জাগরণ ঘটেছে নাট্য কাহিনিতে যা শিক্ষার্থীদের জন্য এক প্রকৃষ্ট জীবনমুখী শিক্ষা। নাটকে জীবন্ত হয়ে উঠেছে গ্রামবাংলার চিরায়ত রূপ গ্রামীণ মেলা নিম্নবর্গের মানুষের জীবনকথা শ্রেণিবিভক্ত সমাজ এবং জীবনের নানা রূপান্তর। বিষয়গুলো সামাজিক ও পারিবারিক কাঠামো এবং সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক পাঠ হিসেবে সবার কাছে ধরা দিয়েছে।

বাংলা বিভাগে পাঠ্য হিসেবে প্রতিবছরই নাটক মঞ্চায়নের ধারাবাহিকতা থাকে। বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে কিছুদিন আগে আমারও অভিনয়ের অভিজ্ঞতা হয়েছিল। আজ অনুজদের প্রাণোচ্ছল অভিনয় দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। দেশীয় সংস্কৃতি চর্চা প্রাচীন ঐতিহ্যের পরিচিতি বাস্তবিক জ্ঞানার্জন এবং চিত্তবিনোদনের জন্য এ ধরনের আয়োজন সত্যিই তাৎপর্যপূর্ণ। নাটকে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায় তারা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নাটকগুলো উপভোগ করেছেন। নাটকের সরঞ্জাম ও ডেকোরেশনে কিছুটা ঘাটতি থাকায় তাদের সামান্য অসুবিধা হলেও শিক্ষার্থীদের ব্যবস্থাপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি যথেষ্ট সফল হয়েছে। আগামীতে বাংলা বিভাগ আরও জাঁকজমকপূর্ণভাবে এ ধরনের নাটক মঞ্চায়নের ব্যবস্থা করবে বলে প্রত্যাশা সবার।

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!