শিরোনাম:
Network News BD
সোমবার, ২ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাবিতে প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি প্রদান

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৬:২২ PM ১৯ বার পঠিত
রাবিতে প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি প্রদান

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬ জন কৃতী শিক্ষার্থীকে প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হয়েছে। আজ সোমবার ২ নভেম্বর বিকেলে প্রশাসন ভবন ১ এর কনফারেন্স কক্ষে কৃতী শিক্ষার্থীদের এই বৃত্তির চেক ও সনদপত্র প্রদান করেন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ ও বৃত্তির পৃষ্ঠপোষক রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক ড. মঈন হোসেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের স্নাতক সম্মান পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী তিনজন করে শিক্ষার্থীর প্রত্যেককে এই বৃত্তির ৫ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বৃত্তির পৃষ্ঠপোষক ড. মঈন হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর দিলশাদ আরা বুলু, ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর মো. শেরেজ্জামান, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ইউনুস আহমদ খান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শ্রাবণী আক্তার, আন্না কারানিনা, মো. মওদুদ হাসান সৈকত ও ফারহানা কিবরিয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন মেধার মূল্যায়ন না হলে মেধা চর্চা অনুপ্রাণিত হয় না। তাই এই বৃত্তি প্রদানের মাধ্যমে শুধু কৃতী শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করা হলো তাই নয় নবীনদেরও মেধা বিকাশে অনুপ্রাণিত করা হলো। মেধার বিকাশ ও লালনকে উৎসাহিত করার জন্য তিনি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃত্তি পদক ও পুরস্কার প্রদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

২০২১ সালের স্নাতক সম্মান পরীক্ষার শীর্ষ স্থান অধিকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. শ্রাবণী আক্তার, মো. রহমত উল্লাহ ও মোরশেদ আলম, ইতিহাস বিভাগের সুবাইসতা নাইমি, ফারহানা কিবরিয়া ও মোছা. উম্মে রশিদা, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, মো. সাদ্দাম হোসেন ও মো. মওদুদ হাসান সৈকত এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের রোকেয়া আলম শানু, আন্না কারনিনা ও বসির রায়হান মনি।

২০২২ সালের স্নাতক সম্মান পরীক্ষার শীর্ষ স্থান অধিকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জোহরা আকতার, ফাহমিদা আকতার, তানজিন সরকার ও মোছা. খাদিজা খানম, ইতিহাস বিভাগের খালিদ হাসান, মো. মাসুদ আল আরফিন, মো. রায়হান নবিউল রনি ও মোছা. কানিজ ফাতেমা, অর্থনীতি বিভাগের মো. হামদুল ইসলাম, মোছা. অনু খাতুন ও মো. ইকবাল হাসান এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জুই খাতুন, তামান্না ইয়াসিন ও সাউদা আকতার নাতাশা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমসহ বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ড. এ বি এম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মরহুম এবং ড. শাহানারা হোসেন ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মরহুম।

মন্তব্য করুন

১

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

রাবিতে প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি প্রদান

৩

কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় জোর দিয়ে জবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

৪

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

৫

অগ্নিপ্রভাত উপন্যাসে মুক্তিযুদ্ধের মানবিক অভিঘাত ও একটি পাঠচক্র

৬

বিশ্ববিদ্যালয় জীবনে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস, নেপথ্যে কী?

৭

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা দূর হলো, সংশোধিত নীতিমালা প্রকাশ

৮

দিনাজপুরে শীতের আগমনে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!