বিদায় বেলা
ঊর্মি আক্তার
রক্তাক্ত চোখ হালকা বাতাসে ছলছল করছে,
তবুও অপেক্ষার প্রহর যে শেষ।
আজ হৃদয় বড় নিস্তব্ধ,
দেহে যেন এক ফোঁটাও বল নেই।
কালই তো তীব্র জ্বরে দেহ পুড়ছিল ক্ষণে ক্ষণে,
তবুও তীব্র স্বপ্ন ছিল চোখে।
তবে আজ কেন আঁখি অপার পারে চেয়ে আছে?
তবে কি আলোর অধ্যায় নিভে গেল বলে?
অধীর অপেক্ষায় প্রহর গুণি,
তবু আজ ম্লান এই আলো।
যৌবনের অমাবস্যাও তো আলোকিত মনে হতো,
তবে আজ কেন পূর্ণিমাতে ধূসরআলো?
তবে কি অপেক্ষার প্রহর শেষ?
যদি অন্ধকারই হবে ভাগ্যের লিখন,
তবে কেন জ্বেলেছিলে ঝলমলে আলো?
বিধাতা, এইছিল জগত সংসারের নিয়ম!
অন্ধকারই যদি হয় ভাগ্যের লিখন,
আলো কি তবে কল্পনার জগত?
