হেমন্তের গোলাপি সন্ধ্যা
শেখ সুলতানা মীম
সকাল গড়িয়ে বিকাল হলো,
রবির এবার বিদায়ের পালা।
বিদায়বেলায় দিচ্ছে ছড়িয়ে,
গোলাপি আর লালের মেলা।
আরও পড়ুন
হেমন্তের সকাল
আবার সে আসবে ফিরে,
শিশিরভেজা ভোরের ঘুম ভেঙে,
ধানক্ষেতের নীল দিগন্তে
উঁকি দেবে রোজ সকালে।
হেমন্ত আজ বড়ই রঙিন,
দিগন্তের বুকে সূর্য ঢলে।
সন্ধ্যাবেলার মায়াবি আভায়
চারদিকে স্বপ্নের জাল বোনে।
