শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আইনশিক্ষাকে সহজলভ্য করতে ইয়ুথ ফেলো খুঁজছে লেক্সপ্লেইন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:২১ PM ২৪ বার পঠিত
আইনশিক্ষাকে সহজলভ্য করতে ইয়ুথ ফেলো খুঁজছে লেক্সপ্লেইন বাংলাদেশ

ফাইল ছবি

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে আইনবিষয়ক শিক্ষা ও গবেষণামূলক প্ল্যাটফর্ম লেক্সপ্লেইন বাংলাদেশ। এই উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইয়ুথ ফেলো যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে আইন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্বের বিকাশ এবং পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

​বিষয়টি নিশ্চিত করেছেন লেক্সপ্লেইন বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ সজীব প্রধান। তিনি মনে করেন, লেক্সপ্লেইন বাংলাদেশকে কেবল একটি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ না রেখে দেশের আইন শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত নলেজ অ্যান্ড রিসোর্স হাব হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। যেখানে শিক্ষার্থীরা আইনবিষয়ক প্রয়োজনীয় জ্ঞান, মানসম্মত শিক্ষাসামগ্রী, গবেষণাভিত্তিক আলোচনা এবং পেশাগত প্রস্তুতির সহায়ক উপকরণ সহজেই পেতে পারেন।
​লেক্সপ্লেইন বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ইয়ুথ ফেলো নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রমকে তৃণমূল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পরিসরে বিস্তৃত করতে সহায়তা করবে। এর ফলে শিক্ষার্থীরা শুধু নিজেদের বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

​তাঁদের এই উদ্যোগের পেছনে রয়েছে আইনশিক্ষাকে আরও সহজলভ্য, সংগঠিত ও শিক্ষার্থীবান্ধব করে তোলার প্রত্যাশা। প্রতিষ্ঠানটির লক্ষ্য, আইন শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় জ্ঞান ও রিসোর্সের জন্য বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অনুসন্ধান না করে একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ভরযোগ্য শিক্ষাসহায়তা পাওয়ার সুযোগ পান। লেক্সপ্লেইন ইয়ুথ ফেলো নেটওয়ার্কে যুক্ত হতে আগ্রহী শিক্ষার্থীদের lexplain.bd@gmail.com ঠিকানায় আবেদন পাঠাতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!