শিরোনাম:
Network News BD
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৯:০৩ AM ৩১ বার পঠিত
কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।

তার ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও আমেনা বেগম। লেখক হবেন বলে নাম থেকে পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দিয়েছিলেন তিনি।

ঢাকা শহরেই কবির বেড়ে ওঠা। নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফুটে উঠেছে তার কবিতায়।

তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়।

কবিতার জন্য তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার পেয়েছেন ।

২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন কবি শামসুর রাহমান।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!