শিরোনাম:
Network News BD
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫১ AM ১০ বার পঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফাইল ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫ সালের প্রথম বর্ষ স্নাতক সম্মান পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

​প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ৩ নভেম্বর থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে। আর ১৪ জানুয়ারি ২০২৭ তারিখে বিজ্ঞান অনুষদের গণিত নন মেজর পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শেষ হবে। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার সমাপ্তির সময় প্রবেশপত্রে উল্লিখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত থাকবে।

​বিজ্ঞপ্তির রুটিন অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাতটি কলেজের প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের পরীক্ষার তারিখ ও বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

​প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের তথ্যও উল্লেখ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

​সবশেষে বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য কয়েকটি সতর্কতা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে বই, নোট বা অন্য কোনো লিখিত সামগ্রী বহন করতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!