শিরোনাম:
Network News BD
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মোঃ সৈয়দুল ইসলামের কবিতা হেমন্ত

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৯:০৭ AM ৩৩ বার পঠিত
মোঃ সৈয়দুল ইসলামের কবিতা হেমন্ত

ছবি: সংগৃহীত

হেমন্ত
মোঃ সৈয়দুল ইসলাম

হেমন্ত আসে শীতের ঘ্রাণে
শরতের ঝরা কাশফুলে,
হেমন্ত আসে শিউলি কামিনী
ছাতিম গন্ধরাজ ফুলে।

হেমন্ত আসে কার্তিক অগ্রহায়ণের
সোনালী পাকা ধানে,
হেমন্ত আসে রোদেলা দুপুরে
কৃষক বন্ধুর গ্রাম বাংলার গানে।

হেমন্ত আসে সোনালী সকালের
শিশির ভেজা ঘাসে,
হেমন্ত আসে নতুন চালের
ফিরনি পায়েসের আনন্দ উল্লাসে।

হেমন্ত আসে নবান্ন উৎসবের
নৃত্য গান বাজনায়,
হেমন্ত আসে বাংলার কবিদের
ছড়া ছন্দ কবিতায়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!