শিরোনাম:
Network News BD
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

হাসান সাইফুল্লাহর কবিতা প্রশ্ন

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:৪৫ AM ৩১ বার পঠিত
হাসান সাইফুল্লাহর কবিতা প্রশ্ন

প্রতীকী ছবি © সম্পাদিত

প্রশ্ন

হাসান সাইফুল্লাহ

একদিন একটি প্রশ্ন জন্মেছিল মানুষের মনে,
নীরবতার বুক চিরে, অন্ধকারের কোণে।
সে জানতে চেয়েছিল— কেন এই জন্ম, কেন এই ক্ষয়?
কেন সত্যের মুখে মিথ্যার এত নির্ভীক পরিচয়?
সে প্রশ্ন ঘুরেছিল পথে, ঘুরেছিল সভায়,
উত্তর খুঁজেছিল সে মানুষেরই কথায়।
কেউ বলেছিল, “ভাগ্য”, কেউ বলেছিল, “নিয়তি”,
কেউ নিজের অজ্ঞতাকে নাম দিয়েছিল প্রগতি।
প্রশ্নটি তবু থামেনি, মানেনি কোন হার,
প্রতিটি উত্তরের আড়ালে তুলেছিল প্রশ্নের পাহাড়।
সে জানতে চেয়েছিল— কে ঠিক করে ভুলের সংজ্ঞা?
কোন সত্যের আদালতে বিচার পায় মানুষের প্রজ্ঞা?
ধীরে ধীরে প্রশ্নটিকে সবাই ভয় পেতে শিখল,
তার সরল কৌতূহলকে বাধ্যতা নামে লিখল।
তার মুখে পরিয়ে দিল বিশ্বাসের এক শিকল,
তার চোখে ঢেলে দিল উত্তরহীন অন্ধকারের কালি।
একদিন প্রশ্নটি আর কাউকে কিছু জিজ্ঞেস করল না,
কোনো উত্তরের অসংগতি দেখে বিস্মিত হলো না।
যে চোখ একদিন সত্যের জন্য জেগে থাকত রাত,
সেই চোখ আজ নীরবে মেনে নেয় সব কথার আঘাত।
তারপর এক রাতে, এক নিঃসঙ্গ মানুষের মনে,
প্রশ্নটির মৃতদেহ পড়ে ছিল নীরবতার কোণে।
কেউ কাঁদেনি তার জন্য, কেউ রাখেনি স্মৃতি,
কারণ প্রশ্নের মৃত্যুতে জন্মেছিল মিথ্যে প্রগতি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!