বর্ণমালার মেয়ে
মোঃ সৈয়দুল ইসলাম
বর্ণ নিয়ে খেলা করে
পাশের বাড়ির আলো,
সকাল সন্ধ্যা পড়তে বসে
পড়ায় খুবই ভালো।
আরও পড়ুন
উম্মে সালমার শিশুতোষ ছড়া স্বর প্রাণ
বর্ণমালার মেয়ে বলে
সবাই চেনে তাকে,
মিষ্টি মিষ্টি কথা বলে
পড়ার ফাঁকে ফাঁকে।
ভাবভঙ্গিমায় ছড়া পড়ে
শুনতে লাগে ভালো,
দিকে দিকে মিষ্টি মেয়ে
ছড়ায় ছড়ার আলো।
গাইতে পারে গানও মধুর
কণ্ঠ তাহার সেই,
পাড়ায় পাড়ায় সাড়া জাগায়
কোন জুড়ি নেই।
