শিরোনাম:
Network News BD
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কাজী মোঃ ইসমাঈল হোসেন-এর কবিতা মশার গান

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৪:০৪ PM ২৭ বার পঠিত
কাজী মোঃ ইসমাঈল হোসেন-এর কবিতা মশার গান

প্রতীকী ছবি © সম্পাদিত

মশার গান
কাজী মোঃ ইসমাঈল হোসেন

কি যে বলবো মশার কথা,
কানের কাছে বকে যাতা,
বুঝি না তার মুণ্ডু-মাথা
তবুও লাগে ভয়।

সব গানেরই অর্থ আছে
মশার গানের শর্ত আছে,
রক্ত খেতে নামবে এখন
করবে দেহের ক্ষয়।

ক্ষত করিবে জয় করিবে
আবার মশা গায়ে পরিবে,
চাইবে ক্ষমা, রক্ত জমা
করিবে সঞ্চয়।

করবো কি আর মশার ভয়ে?
কষ্ট হলেও নেবো সয়ে
হাসুক মোদের পরাজয়ে,
তা না হলে জীবন ক্ষয়।

শিক্ষার্থী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!