শিরোনাম:
Network News BD
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বর্ণিল আয়োজনে ইডেন কলেজে লেখক ফোরামের নবীনবরণ ও শপথ গ্রহণ

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:৩৯ PM ৫৭ বার পঠিত
বর্ণিল আয়োজনে ইডেন কলেজে লেখক ফোরামের নবীনবরণ ও শপথ গ্রহণ

ছবি: লেখকের সৌজন্যে

শেখ সুলতানা মীম:

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার শপথ গ্রহণ, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী সদস্যদের শপথ পাঠ করানো হয়। একই সঙ্গে নবীন সদস্যদের বরণ, পূর্ববর্তী কার্যবর্ষের সেরা সংগঠক ও লেখকদের পুরস্কার প্রদান এবং সাবেক সভাপতিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

বেলা ১২টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের ইডেন মহিলা কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন শাখার সাবেক সভাপতি তানজিলা আক্তার রুমা ও জান্নাতুল মুশরাত জেবিন।

অনুষ্ঠানের শুরুতে শাখার সভাপতি প্রজ্ঞা দাস ও সাধারণ সম্পাদক উম্মে জোবায়দা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণদের লেখালেখিতে আরও মনোযোগী হওয়ার, নিজস্ব ব্যক্তিসত্তার বিকাশ ঘটানোর এবং সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এরপর নতুন কার্যনির্বাহী সদস্যদের শপথ পাঠ করানো হয়। এ সময় সদস্যরা নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন, দেশ ও সমাজের উন্নয়নে আত্মনিয়োগ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন। পরে ফুল, কলম ও চিঠির মাধ্যমে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন শাখার সভাপতি প্রজ্ঞা দাস।

অনুষ্ঠানের শেষাংশে সাবেক সভাপতিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া গত কার্যবর্ষের সেরা লেখক হিসেবে শেখ সুলতানা মীম ও ফারজানা আক্তার এবং সেরা সংগঠক হিসেবে উম্মে জোবায়দা ও রাখী আক্তারের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি উদীয়মান লেখকের পুরস্কার অর্জন করেন সাবিহা তারান্নুম মীম।

ফোরামের বর্তমান দপ্তর সম্পাদক শর্মী হক ও প্রচার সম্পাদক সাবিহা তারান্নুম মীমের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠান ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয়। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান বুকে ধারণ করে লেখালেখির জগতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

লেখক: শিক্ষার্থী (ইংরেজি), ইডেন মহিলা কলেজ 

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!