শিরোনাম:
Network News BD
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সেবার ব্রত নিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ PM ১৭ বার পঠিত
সেবার ব্রত নিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ

ছবি: সংগৃহীত

স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা ও সেবার চেতনাকে বুকে ধারণ করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬’। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম শফিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান, গুরুদয়াল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো. এনায়েত হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক ও গার্ল-ইন-রোভার স্কাউট লিডার মোছা. ছামিরা খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

​দীক্ষা গ্রহণ রোভার স্কাউটদের জীবনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন রোভাররা দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। দীক্ষার আনুষ্ঠানিকতা ও ডে ক্যাম্পের নানা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত সহযোগিতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটে।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. হাবীবুর রহমান রোভার স্কাউটদের সেবামূলক কার্যক্রমে উৎসাহিত করেন এবং সমাজ ও দেশের প্রয়োজনে তাঁদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. জি এম শফিউর রহমান স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

​দিনব্যাপী এই আয়োজনজুড়ে রোভার স্কাউট সদস্যদের মধ্যে ছিল প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবের আমেজ। নতুন রোভারদের দীক্ষা গ্রহণ এবং স্কাউটিংয়ের আদর্শে নিজেদের যুক্ত করার মধ্য দিয়ে দিনটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়। ‘সেবাই স্কাউটিংয়ের মূলমন্ত্র’, এই ধারণাকে বুকে ধারণ করে ভবিষ্যৎ জীবনে তরুণেরা সমাজকল্যাণে আরও নিবেদিত হবেন বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!