যদি থাকতে তুমি
তানজিলা আক্তার তানু
যদি থাকতে তুমি কাছে,
বলা হতো, না-বলা হাজার কথা,
হয়তো মুছে যেত এক নিমেষে
এতদিনের জমে থাকা নিরবতা।
যদি থাকতে তুমি পাশে,
শ্রাবণ মেঘের এই বিষণ্ন রাতে-
হাতটি রেখে আলতো করে হাতের ওপর-
কথা বলা যেতো,
জমে থাকা দীর্ঘশ্বাসে
যদি থাকতে তুমি কাছে,
পুরোনো ছন্দে আবার জেগে উঠত মায়া।
দূরত্ব কেবলই একটি মিথ্যে ছায়া;
পথ চলা হতো পাশাপাশি,
একই রাস্তায় একই সাথে-
হয়তো আবারও বলা হতো – ভালোবাসি!
যদি থাকতে তুমি পাশে,
অভিমানের পাহাড় কেটে আবার আলো ফুটত,
এই ধূসর শহর হয়তো নতুন করে
একফালি রোদ্দুরে হেসে উঠত।
