শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শরতের স্নিগ্ধতায় মুখর যবিপ্রবি, ‘শরৎ শুভ্রম’ উৎসব

মোঃ রাজু

মোঃ রাজু

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:৫৭ PM ৬ বার পঠিত
শরতের স্নিগ্ধতায় মুখর যবিপ্রবি, ‘শরৎ শুভ্রম’ উৎসব

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

বর্ষার বিদায়ের পর ঋতুরাণী শরতের স্নিগ্ধতা ও শুভ্রতার বার্তা ছড়িয়ে দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর বিশেষ ঋতু উৎসব ‘শরৎ শুভ্রম–পর্ব ৪’। গতকাল ৭ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের বিপরীত পাশের উন্মুক্ত প্রাঙ্গণে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করেন শিক্ষার্থীরা।

উৎসবকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যস্ত প্রস্তুতি লক্ষ্য করা যায়। সড়ক আলপনায় রাস্তা রাঙানো, মনোমুগ্ধকর মঞ্চসজ্জা, খাবারের স্টল এবং বিশেষ ফটো বুথ তৈরিতে ব্যস্ত সময় পার করেন সংগঠনের সদস্যরা।

উৎসবের নির্ধারিত দিনে সকাল ১০টায় বর্ণিল আলপনা উন্মোচনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর বেলা ১১টায় বিভিন্ন খাবারের স্টল ও উৎসবের প্রধান আকর্ষণ ‘বিশেষ ফটো বুথ’ উদ্বোধন করা হয়। নীল আকাশ ও কাশফুলের নান্দনিক আবহে সাজানো ফটো বুথে ছবি তুলতে এবং ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলোতে দিনভর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভিড় জমতে দেখা যায়।

দিনব্যাপী নানা আয়োজনের পর উৎসবের সমাপনী পর্বে বিকেল ৫টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে জলতরঙ্গের প্রতিশ্রুতিশীল শিল্পীদের সুনিপুণ পরিবেশনায় পরিবেশিত হয় শরতের গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। জলতরঙ্গের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো যবিপ্রবি প্রাঙ্গণ।

এ বিষয়ে আয়োজকরা জানান, ‘শরতের পরিষ্কার শুভ্র নীলাভ আকাশের নিচে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। যবিপ্রবিয়ানদের পদচারণায় ক্যাম্পাসকে রঙিন ও মুখরিত করে তুলতে পেরে আমরা আনন্দিত। সাধারণ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সার্থক করেছে। ভবিষ্যতে সংস্কৃতি চর্চার এই ধারা আমরা আরও বিস্তৃত করতে চাই।’

উল্লেখ্য, যবিপ্রবির অন্যতম সক্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’ প্রতি বছর শরতের এই রূপ-লাবণ্যকে ক্যাম্পাসে বরণ করে নিতে নিয়মিতভাবে ‘শরৎ শুভ্রম’ আয়োজন করে আসছে। আয়োজনটি শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝেই ব্যাপক সমাদৃত।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!