শিরোনাম:
Network News BD
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি কলেজ ইউনিটে নতুন সদস্য সংগ্রহ শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:৫৬ PM ২০ বার পঠিত
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি কলেজ ইউনিটে নতুন সদস্য সংগ্রহ শুরু

মানবিক মূল্যবোধে উজ্জীবিত তরুণ প্রজন্ম গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট, সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রামের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।

এই কার্যক্রমের মাধ্যমে তরুণদের নেতৃত্বের দক্ষতা, দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন নতুন সদস্যরা। শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজ ও মানুষের যেকোনো সংকটে পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আয়োজকেরা জানান, স্বেচ্ছাসেবক হওয়া কেবল একটি পরিচয় নয়; বরং এটি মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও মানবতার প্রতি অঙ্গীকার। তরুণদের এমন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্বশীলতার চর্চা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন তাঁরা।

আগ্রহী শিক্ষার্থীদের সরকারি সিটি কলেজের একাডেমিক ভবন-৬-এর ৪০১ নম্বর কক্ষে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সঙ্গে যোগাযোগ করে সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!