ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিয়া ব্লাড ব্যাংক’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া হাই স্কুলের হলরুমে রুহিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রুহিয়া থানার এসআই তাপস, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সব্যসাচী সানি, রুহিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল কামুন কামু, শফিউল আলম রিপন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম শাকিব, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক আহসান হাবিব রুবেল,তানজিস আহমেদসহ রুহিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। একজন মানুষের রক্তদানের মাধ্যমে আরেকজনের জীবন বাঁচানো সম্ভব। তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি বিপদগ্রস্ত রোগীদের প্রয়োজনের সময় রক্তের ব্যবস্থা করতে এ ধরনের সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বক্তারা রুহিয়া ব্লাড ব্যাংকের সকল সদস্যকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং সংগঠনের আগামী দিনের পথচলার জন্য শুভকামনা ও সাফল্য কামনা করেন।
আলোচনা সভা শেষে রুহিয়া ব্লাড ব্যাংকের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
