তুমি আমার হলে পারতে
সানজিদা আফরিন মেঘলা
তুমি আমার হলে পারতে,
আমার নীরবতার ভাষা হতে।
অগোছালো দিনগুলোর শেষে
এক মুঠো শান্তির ঠিকানা হতে।
তুমি আমার হলে পারতে,
অভিমানের ভিড়ে একটুখানি হাসি হতে।
সব হারিয়ে ফেলার ভয় পেলে
শক্ত করে হাতটা ধরে বলতে,
“আমি আছি।”
তুমি আমার হলে পারতে,
আমার অসমাপ্ত গল্পের
সবচেয়ে সুন্দর অধ্যায় হতে।
কিন্তু ভাগ্য হয়তো
আমাদের জন্য একই আকাশ লিখেছিল, একই ঠিকানা নয়।
তাই আজও দূর থেকেই বলি—
তুমি আমার হলে পারতে,
কিন্তু হওনি।
তবুও কিছু মানুষ
না হয়েও সারাজীবন
মনের সবচেয়ে আপন হয়ে থাকে।
