শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ PM ১৭ বার পঠিত
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

ছবি: সংগৃহীত

অবশেষে এশিয়ান গেমসে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। আজ গেমসে উশুর ৫২ কেজি ওজনশ্রেণীর ফাইট ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ এই আসরে ব্যক্তিগত ইভেন্টে এটাই বাংলাদেশের একমাত্র অর্জণ ছিল। দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে এখন মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত।

আইচির প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইানালের প্রতিযোগিতায় প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারনে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে সেমিফাইনাল নিশ্চিত হয় জিন্নাতের। এর আগে প্রাথমিক পর্বে জিন্নাত বাই পেয়ে শেষ আটের টিকিট কাটেন।

গেমসের নিয়মানুযায়ী আটজনের বেশী প্রতিযোগী অংশ নিলে সেমিফাইনালে ওঠা চারজনেরই পদক নিশ্চিত হয়। জিন্নাত যে ওজনশ্রেণীতে অংশ নিয়েছেন সেখানে ১৬জন প্রতিযোগী থাকায় সেমিফাইনালে ওঠায় বাংলাদেশের অন্তত ব্রোঞ্জপদক অর্জন নিশ্চিত। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ উশু এসোসিয়েশনের সাধারন সম্পাদক দিলদার হোসেন দিলু।

দিলু আরও জানান জিন্নাত সেমিফাইনালে জিতলে আমরা স্বর্ণ পদকের লড়াইয়ে নামবো। আর যদি সেমিফাইনালে হেরেও যান তবুও এই ইভেন্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত।

আগামীকাল সেমিফাইনালে চীনের প্রতিপক্ষ ডি উর বিপক্ষে লড়াইয়ে নামবেন বাংলাদেশ সেনাবাহিনীর উশুকা জিন্নাত।

দেশের জন্য দীর্ঘ ৪০ বছর পর ব্যক্তিগত কোন ইভেন্টে আন্তর্জাতিক পদক অর্জনের বিষয়টি জানতে পেরে জিন্নাত বলেন, ‘আমি অনেক খুশী, দেশের জন্য কিছু করতে পেরেছি। সকলের দোয়া চাই। বাংলাদেশের উশুকে যেন আরও অনেকদুর এগিয়ে নিয়ে যেতে পারি।’

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!