শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ AM ৭২ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের তারিখ ঘোষণা

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এরপর ভাইস-চ্যান্সেলর তাঁর ফেসবুক পোস্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ২৩ জানুয়ারি ২০২৭ উল্লেখ করেন।

এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পর ২০১৭ সালের ১৭ জানুয়ারিতে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!