শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

এমপি গাজী নজরুলের আলোচিত স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১১ PM ৩২ বার পঠিত
এমপি গাজী নজরুলের আলোচিত স্ত্রীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিন সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মনিরুল ইসলাম বলেন, ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!